শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইউক্রেনকে ফের পুতিনের হুঁশিয়ারি বার্তা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ মার্চ, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

     ইউক্রেনকে ফের পুতিনের হুঁশিয়ারি বার্তা

    ইউক্রেনে সাধারণ নাগরিকদের উদ্ধারে ৯ ঘণ্টার জন্য ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনা। রোববার এই সিদ্ধান্ত জানানোর পরেও ইউক্রেনকে আবার হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে, যখন রাশিয়ার সব শর্ত পূরণ হবে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ নাগরিকদের কাছে যুদ্ধবিরোধী দাবি তোলার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুদ্ধের ফলে দারিদ্র ও সঙ্কট তৈরি হবে। তাতে দুই দেশই প্রভাবিত হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের আবেদন সত্ত্বেও রাশিয়া কিন্তু এখনও তার অবস্থান থেকে বিশেষ সরছে না।


    তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানকে রুশ প্রেসিডেন্ট টেলিফোন বার্তায় জানিয়েছেন, পরিকল্পনা অনুসারেই ইউক্রেনের উপর রাশিয়া বিশেষ অপারেশন চালাচ্ছে। ইউক্রেন যে আলোচনা করতে চাইছে তা আরও গঠনমূলক হওয়া দরকার।


    এদিকে গোটা পৃথিবী জুড়েই যুদ্ধ বিরোধী স্লোগান উঠতে শুরু করেছে। অনেকেই শান্তির পক্ষে স্লোগান দিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্টও রাশিয়ার সাধারণ মানুষের উদ্দেশে জানিয়েছেন, এই আন্দোলন শুধু ইউক্রেনের শান্তির জন্য নয়। এটা আপনাদের দেশের জন্যও লড়াই। এখনও যদি আপনারা নীরব থাকেন, পরে শুধু দারিদ্রই কথা বলবে।

    যুদ্ধবিরোধী আন্দোলনে শামিল হওয়ার অভিযোগে ইতিমধ্য়েই রাশিয়ায় হাজারখানেক প্রতিবাদীকে আটক করা হয়েছে। মূলত দেশের মধ্যে যাতে যুদ্ধবিরোধী দাবি না ওঠে সেই নিরিখে আগেই ব্যবস্থা নিচ্ছে রাশিয়া।

    এদিকে রাশিয়ার আটটি রকেট হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর। রবিবার জেলেনস্কি নিজেই এ তথ্য দিয়ে, রুশ বিমানের জন্য আকাশপথ বন্ধের আবেদন করলেন।

    কিয়েভ সীমানাতেও লাগাতার গোলা বর্ষণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনা বাহিনী। ইউক্রেনের আঞ্চলিক সংবাদমাধ্যম সূত্র খবর, ইরপিনে রুশ সেনার হামলায় দুই শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে। সেতু পার করিয়ে ওই এলাকার ইউক্রেনীয়দের উদ্ধারের কাজ চলছিল। সেই সময় ওই ঘটনা ঘটে। এর আগেও গত ৫ মার্চ ইরপিনে তিন ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ৭ মার্চ, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন