বান্দরবানে খালের পাশে গুলিবিদ্ধ ৪ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৬ মার্চ, ২০২২ ০১:৪৫ অপরাহ্ন

বান্দরবানে খালের পাশে গুলিবিদ্ধ ৪ লাশ উদ্ধার

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চারজনের লাশ পাওয়া গেছে। দুই পক্ষের ‘গোলাগুলিতে’ এসব ব্যক্তি নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।  

রোববার সকালে উপজেলার তারাছা ইউনিয়নের গেরাউমুখ এলাকার সাঙ্গু নদীর খালের পাশে চারজনের লাশ পাওয়া যায় বলে জেলার পুলিশ সুপার জেরিন আক্তার গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, “ধারণা করছি দুপক্ষের গোলাগুলি তাদের মৃত্যু হতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।”

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কাদের গুলিতে তারা নিহত হয়েছে, সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৬ মার্চ, ২০২২ ০১:৪৫ অপরাহ্ন