শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মার্কিন নিষেধাজ্ঞার কবলে পুতিনের প্রেস সেক্রেটারি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ মার্চ, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    মার্কিন নিষেধাজ্ঞার কবলে পুতিনের প্রেস সেক্রেটারি

    এবার রাশিয়ার ১৯ জন ধনকুবের এবং তাদের পরিবারের ৪৭ সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার মানুষের অর্থ দিয়ে যারা পকেট ভর্তি করেন তারাই এই নিষেধাজ্ঞার লক্ষ্য।

    ধনকুবেরদের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রাশিয়ার শ্রেষ্ঠ বিলিয়নিয়ার আলীশের বুরহানোভিচ উসমানভ যিনি প্রেসিডেন্ট পুতিনের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। এছাড়া, তিনি বিশ্বের সেরা ১০০ ধনীর অন্যতম বলে ফোর্বস ও ব্লুমবার্গ জানিয়েছে।   

    ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু এর মধ্যেও যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোন লক্ষণ দেখা যায় নি রুশ সেনাদের মধ্যে। বরং গত দুইদিন ধরে ইউক্রেনে আরো জোরালো হয়েছে রাশিয়ার অভিযান। এ অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের আরো চাপের মুখে রাখতে গতকাল তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন।

    রুশ প্রেসিডেন্ট পুতিন ও তার দেশের ওপর কঠিন প্রভাব ফেলা এবং আমেরিকা ও মিত্রদের ওপর থেকে ক্ষতির প্রভাব কমিয়ে আনার লক্ষ্য নিয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এছাড়া, ৫০ জন অভিজাত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণাও দেন প্রেসিডেন্ট বাইডেন। নতুন এই নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অভিজাত ধনকুবেরদের আমেরিকার আর্থিক ব্যবস্থাপনা থেকে বিচ্ছিন্ন  করা হবে, জব্দ করা হবে তাদের সম্পদ।

    এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র : পার্সটুডে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ৫ মার্চ, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন