শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাইডেন আমাকে ভুল বুঝলে পরোয়া করি না: সৌদি যুবরাজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ মার্চ, ২০২২ ০৭:৩০ পূর্বাহ্ন

    বাইডেন আমাকে ভুল বুঝলে পরোয়া করি না: সৌদি যুবরাজ
    সৌদি যুবরাজ সালমান

    সৌদি ‍যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভুল বুঝলেন কিনা তা নিয়ে তিনি কোনও পরোয়া করেন না। বাইডেনের আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত, বলেন তিনি।

    মার্কিন ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিন সালমান এই মন্তব্য করেন। সৌদি আরবের নিরঙ্কুশ রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি।

    তার সম্পর্কে বাইডেন ভুল বোঝেন কিনা- এমন প্রশ্নের জবাবে বিন সালমান বলেন, “আমি এ নিয়ে পরোয়া করি না। আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা করা বাইডেনের ব্যাপার। আমাদের আমেরিকা নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই। অন্যের ক্ষেত্রেও বিষয়টা একই।”

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ২০২১ সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের মানবাধিকার রেকর্ড এবং ইয়েমেন ‍যুদ্ধে দেশটির জড়িত থাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

    বাইডেন প্রশাসন ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশুগজি হত্যার ঘটনায় যুবরাজ সালমানকে জড়িয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু খাশুগজি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিন সালমান।

    যুক্তরাষ্ট্র রাজবন্দিদের মুক্তি দেওয়ার জন্যও সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের এমনসব আচরণের পরিপ্রেক্ষিতে ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনের সাক্ষাৎকারে বিন সালমান বলেছেন, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশুগজি হত্যার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠায় তার কাছে মনে হয়েছে যেন নিজের অধিকারই লঙ্ঘন হয়েছে।

    সৌদি যুবরাজ বলেন, “আমি মনে করি মানবাধিকার আইন আমার বেলায় প্রযোজ্য হয়নি… মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের আর্টিকেল ১১ অনুযায়ী, কোনও ব্যক্তির দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সে নির্দোষ।”

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ৪ মার্চ, ২০২২ ০৭:৩০ পূর্বাহ্ন