দ্বিতীয় দফার আলোচনা

ইউক্রেন-রাশিয়া বৈঠকে মানবিক সহায়তার ‘করিডোর’ নিয়ে সমঝোতা

জাগো কণ্ঠ ডেস্ক

৪ মার্চ, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন

ইউক্রেন-রাশিয়া বৈঠকে মানবিক সহায়তার ‘করিডোর’ নিয়ে সমঝোতা

যুদ্ধ অবসানের পথ খুঁজতে বেলারুশে ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধিদের দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কিয়েভ আশানুরূপ ফল না পেলেও মানবিক সহায়তার ‘করিডোর’ নিয়ে দুই পক্ষে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের এক আলোচক।


ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলও পোডোলিয়াক বৃহস্পতিবার এক টুইটে বৈঠকের মূল আলোচ্যসূচি কী কী তা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আলোচনায় কিয়েভের লক্ষ্য রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠায় রাজি করানো, যাতে বেসামরিক মানুষজন গোলযোগপূর্ণ এলাকা ছেড়ে চলে যেতে পারে এবং তুমুল লড়াইয়ের জায়গাগুলোতে মানুষকে চিকিৎসা ও খাদ্য সাহায্য পৌঁছে দেওয়া যায়।

তাছাড়া, দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিও আলোচ্যসূচিতে থাকার কথা তিনি জানিয়েছিলেন।

বৈঠকের আলোচনায় দুই পক্ষ মানুষজনকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতি করার সম্ভাবনা বিবেচনা করে দেখেছে বলে জানান পোডোলিাক।

তিনি বলেন, “এই যুদ্ধবিরতি সব জায়গায় নয়, কেবল যেসব জায়গায় মানবিক ‘করিডোর’ থাকবে সেসব জায়গায় মানুষকে সরিয়ে নেওয়ার সময়টুকুর জন্য যুদ্ধবিরতি করা সম্ভব হতে পারে।”

রাশিয়া এক সপ্তাহ আগে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর এই প্রথম দুই পক্ষ কোনও বিষয়ে একধরনের সমঝোতায় পৌঁছল। যদিও ইউক্রেইনের আলোচক পোডোলিয়াক বলছেন, কিয়েভ যতটা আশা করেছিল ততটা ফল বৈঠক থেকে আসেনি।

এ বিষয়ে তিনি বলেন, “খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কাঙ্খিত ফল আমরা পাইনি।” এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি পোডোলিয়াক।

তিনি কেবল বলেন, “একমাত্র যে বিষয়টি আমি বলতে পারি তা হচ্ছে, আমরা মানবিক বিষয়গুলো নিয়ে সবিস্তারে যথেষ্ট আলাপ-আলোচনা করেছি। কারণ, এখন বেশ কিছু নগরী ঘেরাও হয়ে আছে। চিকিৎসা, খাবার এবং মানুষজনকে সরানো নিয়ে এক নাটকীয় পরিস্থিতির অবতারণা হয়েছে।”

 




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

৪ মার্চ, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন