শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রম ঘুরে দেখলেন ১০ দেশের রাষ্ট্রদূত

    নিজস্ব প্রতিবেদক

    ৪ মার্চ, ২০২২ ০৭:১৭ পূর্বাহ্ন

     রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রম ঘুরে দেখলেন ১০ দেশের রাষ্ট্রদূত
    রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রম ঘুরে দেখলেন ১০ দেশের রাষ্ট্রদূত

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে যাওয়া ১০ দেশের রাষ্ট্রদূত।

    ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছেন কানাডার হাইকমিশনার লিলি নিকলস, ইউরোপীয় ইউনিয়নের এম্বাসাডর এন্ড হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জার্মানির রাষ্ট্রদূত এচিম ট্রোস্টার, ইউএসএ এর চার্জ দ্য এফেয়ার্স  হেলেন লাফেন্ড, কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং ক্যাং, ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ভেনিগা, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিভার, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বর্গ ভন লিন্ডি, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন এস্টার্স পিটারসন ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন।

    তিনি জানান, ভাসানচরে পৌছানোর পর রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে পরিদর্শন করেছেন ১০ দেশের রাষ্ট্রদূত। এসময় তারা রোহিঙ্গাদের কর্মমূখীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা এসময় প্রধানমন্ত্রীর দেয়া উপহার স্বরূপ জীবন নির্বাহ সামগ্রী পেয়ে স্বাবলম্বী হওয়া রোহিঙ্গাদের খোঁজ-খবর  নেন। দশটি  দেশের রাষ্ট্রদূত এসময় রোহিঙ্গাদের জন্য তৈরি গার্মেন্টস, লেদার কারখানা, বিভিন্ন হস্তশিল্প, শিশু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

    তিনি বলেন, রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে আসা ১০ দেশের রাষ্ট্রদূতরা ভাসানচর ঘুরে দেখেন। তারা কর্মমুখী প্রকল্প ও শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেছেন। রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র উপহার হিসেবে গ্রহণ করেন। এরপর বিকেলে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের উদ্যেশ্যে ভাসানচর ত্যাগ করেন।

    ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় দেয়। এছাড়া বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একাদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গা।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ মার্চ, ২০২২ ০৭:১৭ পূর্বাহ্ন