শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া লোকদেরকে সুরক্ষা দিবে ইউরোপীয় ইউনিয়ন

    নিজস্ব প্রতিবেদক

    ৪ মার্চ, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

     ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া লোকদেরকে সুরক্ষা দিবে ইউরোপীয় ইউনিয়ন
    ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া লোকদেরকে সুরক্ষা দিবে ইউরোপীয় ইউনিয়ন

    ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য সুরক্ষা প্রদান এবং রোমানিয়াতে একটি মানবিক কেন্দ্র স্থাপন করার বিষয়টি দ্রুত অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে শরণার্থীর সংখ্যা ১০ লাখে পৌঁছেছে। রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আগ্রাসনের অষ্টম দিনে ইউরোপীয় ইউনিয়ন এসব পদক্ষেপ নিয়েছে। খবর এএফপি’র।

    ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রীরা ইউক্রেনের উদ্বাস্তু সমস্যার সমাধান দেয়ার লক্ষ্যে ব্রাসেলসে বৈঠকে যোগ দিচ্ছেন। তারা বলেছেন, বৈঠকে একটি অস্থায়ী সুরক্ষা ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক সম্মতি আশা করা হচ্ছে।

    ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবে ইউক্রেন থেকে আসা শরণার্থীদের পরিবারের সদস্যদের  প্রথম বছরের জন্য বসবাসের অনুমতি এবং কাজ ও শিক্ষা গ্রহনের সুযোগ দেয়া হবে। অনুমোদন প্রতি ছয় মাস পর নবায়নযোগ্য।

    বর্তমানে, ইউক্রেনের নাগরিকরা বায়োমেট্রিক তথ্যযুক্ত পাসপোর্ট নিয়ে তিন মাস পর্যন্ত ইইউ-এর শেনজেন এলাকায় যেতে পারে তবে তাদের সেখানে কাজ করার অধিকার নেই।

    ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেছেন, সংখ্যাগরিষ্ঠ ইইউ দেশগুলি সম্মত হলে শরণার্থীদের অস্থায়ী সুরক্ষা দেয়ার লক্ষ্যে আইন করা হতে পারে।

    তবে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফিসার, এ প্রয়াসকে "একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন" বলে অভিহিত করেছেন। ইউরোপীয় ইউনিয়ন, দীর্ঘকাল ধরে তাদের আশ্রয়ের নিয়ম সংস্কারের জন্য সংগ্রাম করে আসছে।    

    একই সময়ে, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেইন টুইট  করেছেন যে, ইইউ রোমানিয়াতে একটি "মানবিক  কেন্দ্র" স্থাপন করছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

    ৪ মার্চ, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন