শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত মার্চেই : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২২ ১২:৫০ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত মার্চেই : শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত মার্চেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি মার্চ মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসতে পারে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের বাসভবনে  সাংবাদিক  সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর  নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিয়ম সভায় এ তথ্য জানান।

এ সময় সভায় ইরাবের সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত ছিল।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে প্রায় সাড়ে চার হাজারের বেশি আবেদন  জমা পড়েছে।  কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রায় তিন হাজার ৯ শত মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য আবেদন করেছে। আবেদনকৃত মোট সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির  অপেক্ষায় রয়েছেন।

ইতোমধ্যে আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সংশ্লিষ্টরা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো অবস্থান ও জমির কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেছে।  বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আবেদনকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল ও স্বীকৃতি নবায়নের কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

৪ মার্চ, ২০২২ ১২:৫০ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

৪ মার্চ, ২০২২ ১২:৫০ পূর্বাহ্ন