শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টেলিপ্যাব নির্বাচনে সভাপতি প্রার্থী রোকেয়া প্রাচী

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মার্চ, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন

    টেলিপ্যাব নির্বাচনে সভাপতি প্রার্থী রোকেয়া প্রাচী
    টেলিপ্যাব নির্বাচনে সভাপতি প্রার্থী রোকেয়া প্রাচী

    নির্বাচনি মাঠে সরব হচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। আগামী ১৯শে মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন রোকেয়া প্রাচী। আর সাধারণ সম্পাদক পদে নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল দাঁড়িয়েছেন। এই নির্বাচনে কোনো প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছেন।

    রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী এক হয়ে গত মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনও করেছেন। সেখানে রোকেয়া প্রাচী বলেন, শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমাদের এই জায়গাটি (টেলিভিশন নাটক ইন্ডাস্ট্রি) বর্তমানে সেভাবে ভালো নেই। তাই আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবকেও উন্নয়নের ধারায় এগিয়ে নিতে চাই। প্রযোজকদের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

    প্রযোজকদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনে অংশ নিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রির বয়স তো কম হয়নি, কিন্তু আমাদের প্রযোজকদের অর্থের স্বার্থের নিরাপত্তা নিশ্চিত হয়নি এতদিনেও। আমরা সংগঠনের পক্ষে, প্রযোজকদের পক্ষে কাজ করতে চাই। কেউ কেউ একা এগিয়ে যাবে, আর অন্য সকলে হতাশ হয়ে হারিয়ে যাবে, তা হবে না।

    এবারের নির্বাচনে ২৭টি পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে সদস্য পদে নির্বাচন করছেন। সভাপতি পদে রোকেয়া প্রাচীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোয়ার হোসেন পাঠান।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৩ মার্চ, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৩ মার্চ, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন