শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্কুল-কলেজের ক্লাস স্বাভাবিক হতে পারে আগামী সপ্তাহে

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মার্চ, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    স্কুল-কলেজের ক্লাস স্বাভাবিক হতে পারে আগামী সপ্তাহে

    দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস চালু হলেও তা সীমিত পরিসরে বিশেষ রুটিন অনুযায়ী চলছে। তবে আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজের সব স্তরে পুরোদমে ক্লাস শুরুর ঘোষণা আসতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে। এরই মধ্যে চলতি সপ্তাহে মাধ্যমিকের সব শ্রেণিতে একটি করে ক্লাস বাড়ানো হয়েছে।

    করোনা সংক্রমণের কারণে দুই বছর দুই ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ গত ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করা হয়েছে। এ ধাপে করোনা টিকার দুটি ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান করতে কড়া নির্দেশও দেওয়া হয়েছে।

    মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বুধবার বলেন, গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সেটি পুষিয়ে নিতে শ্রেণি ক্লাসের পাঠদান স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকে মাধ্যমিকের সব স্তরের একটি বিষয়ের ক্লাস বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস করানোর ঘোষণা দেওয়া হতে পারে।

    তিনি বলেন, এরই মধ্যে মাধ্যমিকের ১ কোটি ৩৬ লাখ প্রথম ডোজের টিকা পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫ লাখকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। বর্তমানে শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীসহ যাদের দ্বিতীয় ডোজের সময় হয়নি তারা বাকি রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হবে। তিনি আরও জানান,শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালানায় ২০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩ মার্চ, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩ মার্চ, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩ মার্চ, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন