শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ নভেম্বর, ২০২১ ১১:৫৫ অপরাহ্ন

    দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার

    বিদেশি নাগরিকদের নাগরিত্ব পাওয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। নির্দিষ্ট কয়েকটি পেশায় বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি জারির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা এল।

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনে সহায়ক হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিন সালমানের ভিশন ২০৩০ হচ্ছে- কর্মসংস্থান সৃষ্টি এবং তেলের ওপর সৌদি আরবের অর্থনীতির নির্ভরতা কমানোর জন্য একটি সংস্কার পরিকল্পনা।

    খবরে বলা হয়েছে, আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তির মতো বিশেষায়িত পেশায় মেধাবী ও চৌকস বিদেশিদেরকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে। পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় শীর্ষ স্তরের ব্যবসায়িক পরিবেশ তৈরি করা এর লক্ষ্য।

    সৌদি আরবে বিদেশিদের জন্য সাধারণত নবায়নযোগ্য ভিসায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এবার বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ মিলল।

    সৌদি আরবকে বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসাবে নেওয়া হয়েছে এ পদক্ষেপ।

    এর আগে জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিনিয়োগকারী এবং বিভিন্ন পেশাজীবীদের নাগরিকত্ব মঞ্জুরের একটি স্কিম ঘোষণা করেছিল। 




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ নভেম্বর, ২০২১ ১১:৫৫ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ নভেম্বর, ২০২১ ১১:৫৫ অপরাহ্ন