শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদাকে বিদেশ নিতে ফের পরিবারের আবেদন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ নভেম্বর, ২০২১ ১১:৪৭ অপরাহ্ন

    খালেদাকে বিদেশ নিতে ফের পরিবারের আবেদন

    রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এর আগে কয়েকবার প্রত্যাখ্যাত হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার গত বৃহস্পতিবার এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন।

    পরদিন তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। সোমবার তা সাংবাদিকদের জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ম্যাডামের ছোট ভাই শামীম এস্কান্দার উন্নত চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নিতে অনুমতি চেয়ে আবেদন করেছেন। এটি পঞ্চম আবেদন। ম্যাডামকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার জামিন এবং বিদেশে প্রেরণের জন্য সরকারের কাছে এই আবেদন করা হয়।

    দণ্ডিত খালেদার জন্য আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বলেন, একটি আবেদন দিয়েছিলেন। এটা আমাদের কিছু না। এটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    এর আগে সর্বশেষ গত ৬ মে শামীম এস্কান্দার বোনকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তবে সে আবেদন বিবেচনা করা যাচ্ছে না বলে মত জানিয়েছিল আইন মন্ত্রণালয়।


    আইনমন্ত্রী আনিসুল হক তখন বলেছিলেন, দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে আবার কারাগারে ফিরে সরকারের কাছে নতুন আবেদন করতে হবে। বিদেশ যেতে চাইলে খালেদাকে আগে জেলে ফিরতে হবে: আইনমন্ত্রী

    ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

    দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর খালেদার পরিবারের আবেদনে তাকে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাকে দেশেই থাকতে হবে। ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে বলে নতুন আবেদন করতে হলে খালেদা জিয়াকে কারাগারে ফিরতে হবে বলে যুক্তি দেখান আনিসুল হক।

    কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া ওঠেন গুলশানের বাসা ফিরোজায়। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হলে এ বছরের মাঝামাঝিতে তিনি প্রায় দুই মাস হাসাপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিনি।


    এর চার মাসের মাথায় আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ২৬ দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরার পাঁচ দিন পর গত ১৩ নভেম্বর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

     

    সোমবার সন্ধ্যায় খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান তার বোন সেলিমা ইসলাম। এখন ওই হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনকে।

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুহ বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন চিকিৎসা চলছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর