শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

    নিজস্ব প্রতিবেদক

    ২ মার্চ, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল পৌনে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর অংশের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

    নিহত ব্যক্তিরা হলেন মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬০), হোসনে আরা বেগম (৫০) ও ফরিদ মিয়া (৪২)। এর মধ্যে মোর্শেদা বেগম ও দুদু মিয়া স্থানীয় একটি ইটভাটার শ্রমিক ছিলেন। হোসনে আরা বেগম বিজয়নগরের ইছাপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী স্বাস্থ্য পরিদর্শক। তবে তাৎক্ষণিকভাবে ফরিদ মিয়ার পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি রামপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোর্শেদা বেগম ও দুদু মিয়ার মৃত্যু হয়। পরে হোসনে আরা বেগম ও ফরিদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁরাও মারা যান।

    সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, লাশগুলো থানা-পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে বলেও জানান ওসি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ মার্চ, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ন