শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুদ্ধ বন্ধে পুতিনের তিন শর্ত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ মার্চ, ২০২২ ০৮:২১ পূর্বাহ্ন

    যুদ্ধ বন্ধে পুতিনের তিন শর্ত

    বেলারুশে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচনার বাইরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিন গত রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে ফোনে আলাপে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন।

    তিনি বলেছেন, ইউক্রেনের নিরস্ত্রীকরণ, ক্রিমিয়া উপদ্বীপের ওপর রাশিয়ার সার্বভৌমত্বের পশ্চিমা স্বীকৃতি এবং ইউক্রেনের নিরপেক্ষতা বজায় রাখা যুদ্ধ শেষ করার পূর্বশর্ত।

    ইউক্রেনের নিরপেক্ষতা বলতে পুতিন দৃশ্যত দেশটির ন্যাটো তথা পশ্চিমমুখিনতা ত্যাগের কথাই বোঝাচ্ছেন।

    ইউক্রেন সংকট ঘনিয়ে আসার পর থেকেই মধ্যস্থতার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ।

    রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়ার নিজের  নিরাপত্তাগত স্বার্থ নিঃশর্তভাবে বিবেচনায় নেওয়া হলেই কেবল যুদ্ধের নিষ্পত্তি সম্ভব।

    এদিকে আরেক ঘটনায় ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং অন্যদের মন্তব্যের কারণেই পুতিন রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবস্থাকে ‘বিশেষ সতর্কতার’ মধ্যে রেখেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে ন্যাটো ও মস্কোর মধ্যে সম্ভাব্য ‘সংঘর্ষ’ সম্পর্কে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করা হয়েছে। লিজ ট্রাসের কোন মন্তব্যে রাশিয়া আপত্তি তুলল তা স্পষ্ট নয়। তবে রবিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, রাশিয়াকে থামানো না হলে অন্য দেশগুলোও হুমকির সম্মুখীন হতে পারে এবং এর জেরে ন্যাটোর সঙ্গে সংঘাত হতে পারে। সূত্র: বিবিসি, এএফপি।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ মার্চ, ২০২২ ০৮:২১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২ মার্চ, ২০২২ ০৮:২১ পূর্বাহ্ন