শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউজিসি সচিব হলেন ড. ফেরদৌস জামান

    জামিনুর, মাকছুদুর পরিচালক

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২২ ০৭:২১ পূর্বাহ্ন

    ইউজিসি সচিব হলেন ড. ফেরদৌস জামান

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব পদে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। এর আগে তিনি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের পাশাপাশি ইউজিসি সচিবের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

    এছাড়াও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ জামিনুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া  একই বিভাগে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। উল্লেখ্য, ইউজিসির সচিব ও পরিচালক পদসমূহ গ্রেড-২ পদমর্যাদার।
    ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬১তম পূর্ণ কমিশন সভায় রোববার সচিব ও পরিচালক পদ ছাড়াও অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক ও সিনিয়র সহকারী পরিচালক পদে আরো ১১ জন জনবল নিয়োগ ও পদোন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে।  

    সভায় ইউজিসির অতিরিক্ত পরিচালক পদে তাহমিনা রহমান, উপ-পরিচালক পদে নুসরাত শারিতা, মো. আব্দুল আলীম, মো. আসাদুজ্জামান ও মো. হাফিজুর রহমান এবং সিনিয়র সহকারী সচিব/ সিনিয়র সহকারী পরিচালক পদে লাবিবা মহসিন, শাহনাজ সুলতানা, মো. মামুন ও মো. ইমরান হোসেনকে নিয়োগের সুপারিশ অনুমোদন করা হয়। এছাড়া, কমিশনের পদোন্নতি/ পদোন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে মো. জালাল আহম্মদ ও মো. গোলাম মোস্তফাকে উপ-পরিচালক হিসেবে পদোন্নয়ন দেওয়া হয়েছে।

    সভায় কমিশনের ১৬০তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বেøন্ডেড লার্নিং ফর বাংলাদেশ নীতিমালা, ইউজিসির আপ্যায়ন ব্যয় সংক্রান্ত নীতিমালা, রোকেয়া চেয়ার নীতিমালা (সংশোধিত), ইউজিসি পুস্তক প্রণয়ন নীতিমালা, ২০২০ (সংশোধিত) নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিশিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমডোর এম সাজেদুল করিম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান পূর্ণ কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

    এছাড়া, সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (আর্থ-সামাজিক অবকাঠোমো), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবের মনোনীত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    এদিকে ইউজিসি অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন ইউজিসি সচিব ও পরিচালকসহ নতুন নিয়োগপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানিয়েছে। সোমবার ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১ মার্চ, ২০২২ ০৭:২১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১ মার্চ, ২০২২ ০৭:২১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১ মার্চ, ২০২২ ০৭:২১ পূর্বাহ্ন