শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাশিয়ার সঙ্গে ইউক্রেইন যুদ্ধে যোগ দিচ্ছে বেলারুশও

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৩ অপরাহ্ন

    রাশিয়ার সঙ্গে ইউক্রেইন যুদ্ধে যোগ দিচ্ছে বেলারুশও
    রাশিয়ার সঙ্গে ইউক্রেইন যুদ্ধে যোগ দিচ্ছে বেলারুশও

    ইউক্রেইনে যুদ্ধ শুরুর পঞ্চম দিনে এসে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন তার বেলারুশের মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও লড়াইয়ে যোগ দিতে রাজি করিয়েছেন বলে খবর আসছে।

    বিবিসি জানিয়েছে, ইউক্রেইনে হামলা চালানোর জন্য গত কয়েক দিন প্রতিবেশী বেলারুশকে ‘স্প্রিংবোর্ড’ হিসেবে ব্যবহার করছিল রাশিয়া। এখন বেলারুশ নিজেই ইউক্রেইনে সেনা পাঠাচ্ছে রাশিয়ার আগ্রাসন সফল করতে।  

    নাম প্রকাশ না করে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট লিখেছে, বেলারুশ সেনা পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। সোমবারই তাদের সৈন্যরা ইউক্রেইনে পৌঁছাতে পারে।

    আর একাধিক সূত্রের বরাত দিয়ে ইউক্রেইনের পত্রিকা কিয়েভ ইনডিপেনডেন্ট লিখেছে, বেলারুশ হয়ত বিমানে করে ছত্রীসেনা পাঠাবে।

    বেলারুশ, ইউক্রেইন ও রাশিয়া পাশাপাশি তিন দেশ। সবার সাথে সবার সীমান্ত রয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে হওয়া এই তিন দেশের মধ্যে বেলারুশ বরাবরই রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে গেছে।

    বিবিসি জানিয়েছে, স্বৈরশাসনে থাকা বেলারুশ রোববার তাদের পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে রাশিয়া এখন চাইলে তাদের পারমাণবিক অস্ত্র সেখানে মোতায়েন করতে পারবে।

    আবার এই বেলারুশের মধ্যস্থতাতেই ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার খবর এসেছিল রোববার। বেলারুশ সীমান্তের গোমেলে এ বৈঠক হবে বলে ইউক্রেইনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইভগেনি ইয়েনিন জানিয়েছিলেন।

    আর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছিলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এ বিষয়ে তার টেলিফোনে কথা হয়েছে।

    “আমরা একমত হয়েছি যে, ইউক্রেইনের প্রতিনিধি দল বিনা শর্তে ইউক্রেইন-বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর কাছে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসবে।

    “আলেকজান্ডার লুকাশেঙ্কো দায়িত্ব নিয়েছেন, ইউক্রেইনের প্রতিনিধি দলের যাওয়া, আলোচনায় অংশ নেওয়া এবং ফেরার পুরো সময়ে বেলারুশে থাকা সব যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও মিসাইল সিস্টেমকে নিশ্চল রাখা হবে।”

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৩ অপরাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৩ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৩ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৩ অপরাহ্ন