শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সতর্কাবস্থায় পুতিনের পরমাণু বাহিনী, প্রতিরোধের মুখে রুশ সেনারা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন

     সতর্কাবস্থায় পুতিনের পরমাণু বাহিনী, প্রতিরোধের মুখে রুশ সেনারা
    পুতিন

    রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এক ঘোষণায় বলেছেন, তার পরমাণু বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। এ ঘোষণার তীব্র সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব।

    এদিকে সোমবার ইউক্রেনে রুশ সেনারা প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েছে।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার সংকট নিয়ে আলোচনা করতে ব্যতিক্রমী এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

    এছাড়া প্রতিবেশী বেলারুশে যুদ্ধরত উভয় পক্ষের বৈঠকে অংশ নিতে ইউক্রেন প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি হবে দুপক্ষের মধ্যে প্রথম প্রকাশ্য যোগাযোগ। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

    এদিকে উভয়পক্ষে লড়াই অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, পশ্চিমা অস্ত্রশস্ত্রের সহযোগিতা পেয়ে ইউক্রেন বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।

    এদিকে পুতিন রোববার রাশিয়ার পরমাণু বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পশ্চিমাদের অবন্ধুসুলভ আচরণের জবাবে তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানান।

    উল্লেখ্য, রাশিয়া বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রের দেশ। এর রয়েছে প্রচুর পরিমাণে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের দেশ যুক্তরাষ্ট্র পুতিনের এ নির্দেশের তীব্র নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে।

    জার্মানী বলছে, পুতিনের অভিযান পরিকল্পনা মতো না এগুনোয় এবং প্রতিরোধের মুখে পড়ায় এ নির্দেশ দেয়া হয়েছে।

    এদিকে আক্রমণ শুরুর চতুর্থ দিনে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাদের হটিয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন বাহিনী।
    আঞ্চলিক কর্মকর্তা ওলেগ সিনেগুবভ বলেছেন, খারকিভ ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রুশ বাহিনীকে বিতাড়িত করা হয়েছে। তবে মস্কো দাবি করেছে তারা দক্ষিণাঞ্চলের খেরসন ও বারডিয়ানস্কের নিয়স্ত্রণ নিতে পেরেছে।

    ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, তারা বিভিন্ন স্থানে রুশ বাহিনীর মোকাবেলা করে যাচ্ছেন। এ পর্যন্ত চার হাজার তিন’শ রুশ সেনা নিহত হয়েছে বলে তারা দাবি করেছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন