শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১০ লাখ শিশুকে দ্বিতীয় দফায় প্রাথমকি শিক্ষার আওতায় আনা হচ্ছে

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    ১০ লাখ শিশুকে দ্বিতীয় দফায় প্রাথমকি শিক্ষার আওতায় আনা হচ্ছে
    ১০ লাখ শিশুকে দ্বিতীয় দফায় প্রাথমকি শিক্ষার আওতায় আনা হচ্ছে

    সরকার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় ১০ লাখ শিক্ষা বঞ্চিত শিশুকে প্রাথমকি শিক্ষা প্রদান করার বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির আওতায় শিক্ষা বঞ্চিত ১০ লাখ শিশুকে দ্বিতীয় দফায় প্রাথমকি শিক্ষার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে তিন ধাপে ঝরে পড়া বা স্কুলে ভর্তি না হওয়া ১ লাখ শিশুকে এই শিক্ষাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

    উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো. আতাউর রহমান জানান, এসডিজি-৪ বাস্তবায়নের লক্ষ্যে আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির আওতায় ৪র্থ ধাপে ৯ লাখ শিশুকে  প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে। ইতোমধ্যে ২০১৮ থেকে ২০২১ সালের  তিন দফায় ৬টি জেলায় ৩৪টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ঝরে পড়া বা স্কুলে ভর্তি না হওয়া শিশুকে প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে ৯ লাখ ঝরে পড়া বা স্কুলে ভর্তি না হওয়া শিশুকে আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির আওতায়  প্রাথমিক ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন কাজে দক্ষতা অর্জনে সক্ষম করে তোলা হবে। দেশের ৬১ জেলায় ৩৩১ টি কেন্দ্রের মাধ্যমে ৯ লাখ  শিশু যাদের বয়স ৮ থেকে ১৪ বছর তাদেরকে এই শিক্ষা প্রদান করা হবে।

    সরকারের এসডিজি বাস্তবায়ন এবং আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরো বলেন, ইতোমধ্যে বিভিন্ন জেলায় ৪র্থ ধাপে ৫৩ টি সংস্থার মাধ্যমে ৯  লাখ  শিশুকে এই কার্যক্রমের আওতায় এই শিক্ষাদান কার্যক্রম চালু করা হয়েছে। শিক্ষা বঞ্চিত এসব শিশু দি¦তীয়বার এই সুযোগ পাবে। দেশে বর্তমানের ২০১৬ সালের হিসাব অনুযায়ী শিক্ষা বঞ্চিত  প্রায় ৪৩  লাখ শিশু  রয়েছে। যাদের সবাইকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। শিশুদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ২০-২৫ জন শিশুকে ছোট ছোট দলে ভাগ করে প্রতিটি বিষয় পড়ানো হয়।(বাসস)।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন