শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কোন অপশক্তি বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক নষ্ট করতে পারবে না : কৃষিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

     কোন অপশক্তি বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক নষ্ট করতে পারবে না : কৃষিমন্ত্রী
    কোন অপশক্তি বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক নষ্ট করতে পারবে না : কৃষিমন্ত্রী

    কৃষিমন্ত্রী ও  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর  সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কোন অপশক্তি বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান সুদৃঢ় ও সুসম্পর্ককে নষ্ট করতে পারবে না।’

    তিনি বলেন,‘সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশ-ভারতের সম্পর্ক নষ্ট করতে সবসময়ই অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে তারা সফল হবে না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক অস্তিত্বের ঐতিহ্যসূত্রে গাঁথা। বাংলাদেশ-ভারত নৈকট্য ও বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাজশাহীতে আয়োজিত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা আমাদের এই নৈকট্য ও বন্ধুত্বকে আরো অর্থবহ ও সার্থক করে তুলবে।’

    শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর নগরভবনের গ্রিনপ্লাজায় বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ফ্রেন্ডস অব বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। পৃষ্ঠপোষকতায় রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরো বলেন, ‘ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুটি পৃথক রাষ্ট্র হলেও এ অঞ্চলের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, জলবায়ু,  ভূপ্রকৃতি, খাবার, মানুষের আবেগ ও  জীবনাচরণসহ অনেক বিষয়ে অসাধারণ মিল  ও সম্পর্ক রয়েছে। কাজেই, দুদেশের সীমানাপ্রাচীর মানুষের মেলবন্ধনের বাধা হতে পারে না। সীমানা বা বর্ডার আজ বাস্তবতা, কিন্তু এটি অন্য সব কিছুর উপরে স্থান পেতে পারে না।’

    বাংলাদেশ-ভারত  সাংস্কৃতিক মিলনমেলা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও নিবিড় ও ঘনিষ্ঠ করবে উল্লেখ করে  তিনি বলেন,‘উভয় দেশের মানুষের মধ্যে মেলবন্ধনকে আরও গভীর করবে বলে আমি আশা করি। শুধু সাংস্কৃতিক নয়, রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক, সম্পর্ককেও শক্তিশালী করবে।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মিলনমেলার আহ্বায়ক এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রাম প্রসাদ পাল বক্তব্য রাখেন।  
    এছাড়াও ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী, ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক সামছুল আরেফীন, ভারতের সত্যম রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

    তিনব্যাপী বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় ভারতের পশ্চিম বঙ্গ, ত্রিপুরা, বিহার রাজ্য থেকে ৪০ জন অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভারতীয় অতিথিদেরকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন