শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আদালতের জিজ্ঞাসা

    সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান কীভাবে দেশ ছাড়লেন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ নভেম্বর, ২০২১ ০২:২৪ অপরাহ্ন

    সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান কীভাবে দেশ ছাড়লেন

     নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়েছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এই তথ্যসহ তাঁর মামলার বিস্তারিত তথ্য আজ সোমবার আদালতকে জানাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে ণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে গতকাল রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তথ্য জানতে চান। শুনানিকালে আদালত বলেন, ‘আসামি দেশ ত্যাগ করে চলে গেলেন, আর আপনারা নীরব দর্শক হয়ে দেখছেন। যেখানে দুদক আছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারপরও তিনি কীভাবে পালিয়ে যান?’

    এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

    ‘হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশ ছাড়লেন সাউথ বাংলা ব্যাংকের আমজাদ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে ৭ নভেম্বর প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হলে হাইকোর্ট ওই তথ্য জানাতে নির্দেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর