শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কিয়েভের সেনাঘাঁটিতে রাশিয়ার হামলা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন

    কিয়েভের সেনাঘাঁটিতে রাশিয়ার হামলা
    কিয়েভের সেনাঘাঁটিতে রাশিয়ার হামলা

    ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সেনাঘাঁটিতে রাশিয়া হামলা শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের এক সেনা কর্মকর্তা শনিবার ভোরে এক ফেসবুক স্ট্যাটাসে কিয়েভে রুশ হামলার কথা জানান। খবর বিবিসির।
     
    রাজধানীর পেরেমহি অ্যাভিনিউয়ে অবস্থিত ইউক্রেনের এ সেনাঘাঁটিতে শুক্রবার মধ্যরাত থেকে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর সঙ্গে।  রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে উঠছে রাজধানী কিয়েভ। ইউক্রেনের সেনারা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন রুশ বাহিনীর বিরুদ্ধে।

    কিয়েভের মেয়র সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার ভিটালি ক্লিসকো সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন নগরবাসীকে।

    এদিকে পুতিন ইউক্রেনের সেনাসদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এবং দেশটির শাসককে ক্ষমতাচ্যুত করতে বলেছেন।  কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী লড়াই করে মরতে প্রস্তুত, কিন্তু দেশের বা দেশের নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা কখনও দাঁড়াবেন না বলে জানিয়েছেন।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তারা দাবি করছে, ইউক্রেন বিশেষ বাহিনীর ২০০ সৈন্য নিহত হয়েছে এবং রাশিয়ার পক্ষে কেউ হতাহত হয়নি।

     ইউক্রেন সামরিক যান কিয়েভে চারপাশ থেকে ঢোকা রুশ সৈন্যদের প্রতিহত করতে শহরে ঢুকেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্বেচ্ছাসেবী যোদ্ধাদের ১৮ হাজার বন্দুক দেওয়া হয়েছে এবং তাদের ককটেল বোমা বানানোর পদ্ধতি বুঝিয়ে দেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৪৮ পূর্বাহ্ন