শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১৩৭ সেনা নিহতের দাবি ইউক্রেনের

    ইউক্রেনে প্রথম দিনের অভিযান সফল বলছে রাশিয়া

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৩ পূর্বাহ্ন

    ইউক্রেনে প্রথম দিনের অভিযান সফল বলছে রাশিয়া
    ইউক্রেনে রাশিয়ার হামলা

    বৃহস্পতিবার ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ হামলায় তাঁর দেশের অন্ত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

    ইগর কোনাশেনকভ বলেন, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে হামলার প্রথম দিনটির জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল সেটি তারা অর্জন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দিন তারা সমতলে থাকা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।  

    হামলার প্রথম দিনই ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিন বেলারুশ সীমান্ত থেকে চেরনোবিলের নিষিদ্ধ এলাকায় জড়ো হওয়ার পর ইউক্রেনের আরও ভেতরে ঢুকে পড়ে রুশ সেনারা।

    চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় রাশিয়া। পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সামরিক পথে অগ্রসর না হওয়ার বার্তা দিতেই কেন্দ্রটির দখল নিয়েছে রুশ বাহিনী।

    জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রুশ হামলার পর ইউক্রেনের প্রায় এক লাখ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে।

    এ দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, রুশ সেনারা ইতিমধ্যে রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। ইউরোপের দেশগুলোর প্রতি ইউক্রেনকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সংঘাতে যায়নি, ভবিষ্যতে যাবেও না।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৩ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৩ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৩ পূর্বাহ্ন