ঢাবি ভিসির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন

 ঢাবি ভিসির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাবি ভিসির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মি. এনরিকো নুনযিয়াতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।
বুধবার তার কার্যালয়ে সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে, বিশেষ করে ঢাকা বিশ^বিদ্যালয়ে চলমান ইতালিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম নিয়ে তারা মতবিনিময় করেন।

এ সময় বৈঠককালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইতালির বিভিন্ন বিশ^বিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইতালিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম প্রসারের ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইতালিয়ান ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে- ইতালি থেকে দক্ষ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা করা হয়। এ ব্যাপারে শীগগিরই একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে বলে বৈঠকে জানানো হয়।

ঢাবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত মি. এনরিকো নুনযিয়াতা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে বাংলাদেশ এবং ইতালির কূটনৈতিক সম্পর্কের ৫০-বছর পূর্তির একটি ক্রেস্ট উপহার দেন।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

২৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন