শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁদপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় ৫ জন নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ন

    চাঁদপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় ৫ জন নিহত
    চাঁদপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় ৫ জন নিহত

    চাঁদপুরের শাহরাস্তিতে চালক নিয়ন্ত্রণ হারালে একটি প্রাইভেট কার পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের মো. সাগর হোসেন (২৪)। শাহরাস্তি মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়।


    প্রত্যক্ষদর্শী পানচাইল গ্রামের মো. জাহাঙ্গীর আলম জানান, রাত পৌনে একটার দিকে কুমিল্লা থেকে চাটখিল যাওয়ার পথে শাহরাস্তির পূর্ব নরহ গ্রামের মোল্লারটেক এলাকায় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পুকুরে পড়ে যায়। এ সময় ওই গাড়ির গ্লাস বন্ধ থাকায় ভেতরের কেউ বের হতে পারেননি।


    শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাড়ির কাচ ভেঙে তাঁদের উদ্ধার করা হলেও কেউ জীবিত ছিলেন না।

    চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৫৭ পূর্বাহ্ন