৬ষ্ঠ জনশুমারি ২৪ থেকে ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২১ ০৯:২৩ পূর্বাহ্ন

৬ষ্ঠ জনশুমারি ২৪ থেকে ৩০ ডিসেম্বর

আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে দেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১-এর কাজ হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন,‘ বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) প্রতি ১০ বছর পর দেশের প্রকৃত জনসংখ্যা ও গৃহের অবস্থা জানার জন্য জনশুমারী ও গৃহগণনা পরিচালনা করে থাকে। এবার ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২১ আগামী ২৪ থেকে ৩০ ডিসেম্বর সময়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি হয় ১৯৭৪ সালে। এরপর ১৯৮১ সালে দ্বিতীয়, ১৯৯১ সালে তৃতীয়, ২০০১ সালে চতুর্থ এবং ২০১১ সালে পঞ্চম জনশুমারি অনুষ্ঠিত হয়।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৫ নভেম্বর, ২০২১ ০৯:২৩ পূর্বাহ্ন