শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০০ পূর্বাহ্ন

    নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
    নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর নিউমার্কেট নীলক্ষেত (ইসলামিয়া সুপার) বই  মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সদস্যরা রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, শাহজাহান শিকদার এ খবর জানিয়েছেন।

    রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মঙ্গলবার  সন্ধ্যা ৭ টা ৪৩ মিনিটে নিউমার্কেট ইসলামিয়া সুপার মার্কেট ওরফে নীলক্ষেত বই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে  পলাশী থেকে ২টি   ইউনিটের সদস্যরা ৭ টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে । এরপর লালবাগ থেকে ৩ টি ও সদরদপ্তর থেকে ৫ টি   ইউনিট তাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে ১০টি ইউনিটের সদস্যরা মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার পর নীলক্ষেত বই মার্কেটের লাভলী হোটেল (২য় তলায়) থেকে আগুন  নিচতলাসহ অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

    মায়ের দোয়া বুক হাউজের বিক্রয়কর্মী প্রত্যক্ষদর্শী সুমন মিয়া জানান, নিউমার্কেট ইসলামিয়া সুপার বই  মার্কেটের খাজা স্টেশনারি দোকান থেকে আগুন লাগে। দোকানটিতে গ্যাস সংযোগের কাজ চলছিল। সেখানে হঠাৎ আগুনের ফুলকি দেখা যায়। পরক্ষণেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এখন শুধু ড্রাম্পিংয়ের কাজ চলছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০০ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০০ পূর্বাহ্ন