শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপিই ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপিই ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী
    মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপিই ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী

    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে আর অপরদিকে বিএনপি বাংলা, বাঙালি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে।

    ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এর আগে নেতৃবৃন্দসহ আজিমপুর কবরস্থানে ভাষাশহিদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শহিদদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন তথ্যমন্ত্রী।

    সাংবাদিকরা বিএনপি মহাসচিবের এদিনের মন্তব্য 'আওয়ামী লীগ একুশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে' এ নিয়ে প্রশ্ন করলে ড. হাছান মাহমুদ বলেন, 'এই দেশ ও বাঙালির সকল অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নিয়ে রাজনীতি করে বিএনপি। বাঙালি চেতনাকে বিএনপি ধারণ করে না, বেগম জিয়াও করেন না। সেকারণে বিএনপি মহাসচিবের বক্তব্য তাদের বেলাতেই প্রযোজ্য। বাংলার চেতনাকে, বাঙালির এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপিই ধ্বংস করেছে।'

    ভাষার জন্য শহিদ ও আন্দোলনকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, যারা বাঙালির কন্ঠরোধ করতে চেয়েছিল, বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে উনিশশ' বায়ান্ন সালের এই দিনে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।

    'তেমনি আজকের এই দিনে যারা দেশবিরোধীদের প্রশ্রয় দিচ্ছে, দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে' আহবান জানান তিনি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে ড. হাছান বলেন, 'জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।'




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন