শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘সরকারী কর্মচারীদের পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে’

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন

    ‘সরকারী কর্মচারীদের  পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে’
    ‘সরকারী কর্মচারীদের পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে’

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণকে সেবা প্রদানে পারদর্শিতা ও আন্তরিকতাই  একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার প্রকৃত মাপকাঠি। এজন্য তাদেরকে দক্ষ, যোগ্য ও পেশাদার সেবক হিসেবে গড়ে তুলতে হবে।

    রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

    তিনি বলেন, জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কোন করুণা নয় বরং পবিত্র, সাংবিধানিক দায়িত্ব। সরকারের উপর মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পায়  সরকারী কর্মচারীদের কথায় ও কাজে। তাই জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সেবায় আত্মনিয়োগ করার জন্য সরকারী কর্মচারীদের দক্ষ ও যোগ্যভাবে গড়ে তুলতে হবে।

    তিনি আরো বলেন, সেবামুখী, জনবান্ধব, সৎ ও দেশপ্রেমিক সিভিল সার্ভিস দেশের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবর্তিত সময়ে সিভিল সার্ভিসের সদস্যদের আরো দক্ষ, গতিশীল ও সেবাধর্মী  হতে হবে। তিনি এ সময় সরকারী কর্মচারীদের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।  

    বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর জনাব রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আলী আজম বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন