শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নিরাপত্তায় থাকছে র‌্যাবের ৭০০ টহল টিম

    কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা: র‍্যাব ডিজি

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২২ পূর্বাহ্ন

    কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা: র‍্যাব ডিজি
    র‌্যাব ডিজি

    অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে ঘিরে সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের শহীদ মিনার গুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্হা গড়ে তোলা  হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

    এবছর সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও নিরাপত্তা, শৃঙ্খলা ও সতর্কতার স্বার্থে কঠোর নিরাপত্তা বলয়ের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, রাজধানীসহ সারাদেশের শহীদ মিনার গুলোতে সর্বোচ্চ নিরাপত্তায়  থাকবে   র‍্যাবের ৭০০টি টহল টিম এবং দুই হাজার ৮২৬ জন র‌্যাব সদস্য ।  এছাড়া যেকোনো ধরনের অপতৎপরতা রোধে সারাদেশে র‌্যাবের নজরদারি বৃদ্বি করা হয়েছে।

    রোববার (২০ ফেব্রুয়ারি)  বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    এসময় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদরদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা সহ অন্যান্য অফিসারগন উপস্হিত ছিলেন।

    র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঢাকার ভেতরে র‌্যাবের টহল টিম থাকবে ৩২৩টি। এজন্য এক হাজার ২২২ জন র‍্যাব সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন।  

    তিনি বলেন, এছাড়া ঢাকার বাইরে থাকবে ৩৭৭টি টহল টিম এবং  সারাদেশে এক হাজার ৬০৪ জন র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে মোট ৭০০ টহল টিম এবং দুই হাজার ৮২৬ জন র‍্যাব সদস্য অমর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিয়োজিত থাকবেন।

    নিরাপত্তা বলয় ব্যবস্হা গড়ে তোলা প্রসঙ্গে সংস্থা'টির প্রধান জানান, ২১ ফেব্রুয়ারিকে উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা  জন্য একটি  কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র‍্যাবের টহল দলে থাকবে ৩৬টি পিকআপ (ভিভিআইপি স্কর্ট) ও ২০টি মোটরসাইকেল,৫০টি সিসি ক্যামেরা ও একটি এলইডি প্যানেল। এছাড়া ২টি অবজারভেশন পোস্ট, ২টি করে বোম্ব ও ডগ সুইপিং দল রাখা হবে এ এলাকার নিরাপত্তা নিশ্চিতে। এছাড়া ২৩০টি গোয়েন্দা ও ২৪টি স্পেশাল ফোর্সও থাকবে এ এলাকায়। বিশেষ নজরদারি, গোয়েন্দা কার্যক্রম ও স্পেশাল অ্যাকশনের জন্য প্রস্তুত থাকবে ২৫৪ জনের একটি দল।

    এবছর ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন,  তবে, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। এক্ষেএে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকবে র‌্যাবের সর্বোচ্চ নজরদারি।

    তিনি আরো বলেন, সাদা পোশাকে ও পোশাকধারী র‍্যাব সদস্যরা সারাদেশে শহীদ মিনার ও দিবস কেন্দ্রিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। শহীদ মিনারে শ্রদ্ধা জানতে আসা নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

    র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছে উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, র‌্যাব সতর্ক রয়েছে, টহল থাকবে।  সাদা পোশাকে এবং পোশাকি সদস্যরাও দায়িত্বে থাকবেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট ও স্টেটিক ডিউটি আমরা মোতায়েন করেছি। বোম্ব ডিজপোজাল ইউনিট, স্ট্যান্ডবাই ফোর্সের পাশাপাশি র‍্যাবের মেডিকেল টিমও থাকবে। এছাড়াও র‍্যাব সদরদপ্তরের ইন্টেলিজেন্স টিম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও সারাদেশে কৌশলগত স্থানে সাদা পোশাকে দায়িত্ব পালন করবে

    অপর এক প্রশ্নের জবাবে ডিজি  র‌্যাব বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসবো। সারাদেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে। ইভটিজিং রোধে নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে এবং আমরা সতর্ক থাকবো।

    তবে, শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য করোনার সময়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরন  করার জন্য আগতদের প্রতি অনুরোধ  জানান র‌্যাব প্রধান।

     মহাপরিচালক। প্রয়োজনে যে কোনো তথ্য বা সমস্যায় র‍্যাবের সাহায্য পেতে ০১৭৭৭৭২০০২৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২২ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২১ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২২ পূর্বাহ্ন