শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নি:সন্তান দম্পতিদের চিকিৎসা হবে এনাম মেডিকেলে

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০১ অপরাহ্ন

    নি:সন্তান দম্পতিদের চিকিৎসা হবে এনাম মেডিকেলে
    নি:সন্তান দম্পতিদের চিকিৎসা হবে এনাম মেডিকেলে

    নি:সন্তান দম্পতিদের চিকিৎসা হবে সাভারে অবস্থিত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এজন্য শিগগিরই চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের , "এনাম ইনফার্টিলিটি এন্ড আইভিএফ সেন্টার"।

    এ সুখবরটি দিয়েছেন স্বয়ং এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

    রোববার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডা. এনামুর রহমান বলেন, ‘সম্মানিত প্রিয় দেশবাসী। আসসালামুয়ালিকুম। আজ আপনাদের একটি আনন্দের সংবাদ আগাম ভাগাভাগি করতে চাই। আলহামদুলিল্লাহ। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিঃসন্তান দম্পতিদের চিকিৎসায় শিগগির চালু হতে যাচ্ছে, আন্তর্জাতিক মানের , "এনাম ইনফার্টিলিটি এন্ড আইভিএফ সেন্টার"।

    দীর্ঘদিন ধরে সন্তান নিতে চাচ্ছেন, তবে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন- এমন দম্পতিদের জন্য কম্প্রিহেনসিভ ডায়াগনোস্টিক পরীক্ষা,দেশ সেরা চিকিৎসক,এম্ব্রায়োলজিস্টদের সমন্বয়ে গ্রহণযোগ্য ব্যয়ে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিকমান সম্পন্ন টেষ্টটিউব বেবী ও বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছি আমরা।

    আপনারা জানেন, ইতিপূর্বে আমাদের সাথে কাজ করেছেন, ভারতের প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশ্যালিস্ট এবং সিনিয়র কনসালট্যান্ট, গাইনিকলজিস্ট ডা. গৌতম খাস্তগীর,ডা,রামাইয়া রামালিঙ্গনের মতো সেরা চিকিৎসকরা।

    এবার আন্তর্জাতিক মানের বন্ধ্যাত্ব চিকিৎসা সেবার কার্যক্রম সূচনার মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল দেশ সেরা চিকিৎসা প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ হাসপাতাল।

    তাই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আনন্দের সঙ্গে বলতে চাই,বন্ধ্যাত্ব নিয়ে দুশ্চিন্তা আর হতাশার দিন শেষ। সন্তান কোলে হাসি মুখে বাড়ি যাওয়ার স্বপ্নপূরণে আলোর পথ দেখাতে আসছে এনাম ইনফার্টিলিটি এন্ড আইভিএফ সেন্টার।

    আমাদের প্রতি আপনাদের আস্থা-বিশ্বাস আর ভালোবাসায় গর্বিত এনাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ২০ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০১ অপরাহ্ন