শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ২০২৪ সাল থেকে নবমে বিভাগ থাকছে না

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহে দু’দিন ছুটি আগামী বছর থেকে

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহে দু’দিন ছুটি আগামী বছর থেকে
    ২০২৪ সাল থেকে নবমে বিভাগ থাকছে না

    সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর নতুন কারিকুলাম পাইলটিংয়ে যুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবারই এ ছুটি চালু হবে বলে জানান তিনি। শনিবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন পাঠ্যসূচির পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


    শিক্ষামন্ত্রী বলেন, এমনিতেই বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের ছুটি আছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনই দুই দিন ছুটি আছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে কোন কোন  প্রতিষ্ঠানে দুইদিন আছে। আমরা যখন কারিকুলাম ফ্রেমওয়ার্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে গিয়েছিলাম, তখন আমরা হিসাব নিয়েই গিয়েছিলাম যে, আমরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় সাপ্তাহিক ছুটি দুদিন করতে চাই। কারণ আমরা মনে করি যে, ৫দিন খুব মনযোগ দিয়ে পড়াশুনা করবে, শিক্ষকরাও তাদের সবটুকু দিয়েই চেষ্টা করবেন, তারপরও নতুন করে এনার্জি নিয়ে ফিরে আসতে সপ্তাহে দুটো দিন প্রয়োজন হয়। প্রাথমিকের বিষয়টি বাইরে রাখা হয়েছিল।


    কিন্তু প্রধানমন্ত্রী তখন প্রাথমিকের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বলেছিলেন, আমাদেরওতো দুই দিন নাই। সেজন্য আমরা ঠিক করেছি যে, সবক্ষেত্রেই দুইদিন হবে। এখন যারা নতুন কারিকুলামে যাবে সেখানে দুদিন ছুটি থাকবে। আর আমরা আশা করি যে, ২০২৩ সাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুইদিন ছুটি থাকবে। তিনি বলেন, শুধু জ্ঞান নয়, এর সঙ্গে দক্ষতা অর্জনই মূলত নতুন পাঠ্যসূচির লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা। আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কিনা। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছে কিনা। সেটি এখন দেখার বিষয়।


    এখন পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এটা সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ট, সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করব। ২০২৪ সালে এসে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ থাকছে না।
    আগের পাঠক্রমে সঠিক গন্তব্যের দিকনির্দেশনা ছিল না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী সঠিক মানুষ হিসেবে গড়ে উঠছেন কি না। সেটি এখন দেখার বিষয়। আগের পাঠক্রমে সঠিক গন্তব্যের দিকনির্দেশনা ছিল না। সে নির্দেশনার বাস্তবায়ন করতেই নতুন পাঠক্রম প্রণয়ন করা হয়েছে।


    আমরা দীর্ঘদিন পর নতুন একটি প্রক্রিয়ায় এগিয়ে যেতে চাচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


    অনুষ্ঠানের শুরুতে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমের পাইলটিংয়ের জন্য নির্বাচিত রাজধানীর তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।


    অনুষ্ঠানের শুরুতে এনসিটিবির সদস্য অধ্যাপক মো. মশিউজ্জামান জানান, এরইমধ্যে নতুন শিক্ষাক্রমের বই পাইলটিংয়ের জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে গিয়েছে। মন্ত্রী মহোদয় এ অনুষ্ঠানে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম, সচিব নাজমা আক্তার, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তারিক আহসান প্রমুখ।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৩২ অপরাহ্ন