শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এবার ওমিক্রন বিএ.২ নিয়ে ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

    এবার ওমিক্রন বিএ.২ নিয়ে ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা
    এবার ওমিক্রন বিএ.২ নিয়ে ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা

    ওমিক্রনের আতঙ্ক কমলেও এবার নতুন আতঙ্ক নিয়ে আসছে ওমিক্রনের নতুন রূপ বিএ.২। ওমিক্রনের এই রূপ আরেকটি করোনা-ঢেউ নিয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।

    অতি দ্রুত বাড়ছে ওমিক্রনের এই নতুন রূপের সংক্রমণ। ইংল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা-সহ নানা দেশে বাড়ছে ওমিক্রনের এই নতুন রূপটি।

    ওমিক্রনের নতুন ধরণটি কি আগের ধরনটির চেয়ে বেশি সংক্রামক? এর কোনো পাকা প্রমাণ না পেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের অনুমান, এটির সংক্রমণের হার ওমিক্রনের পুরনো ধরণটির থেকে বেশি। কিন্তু এটি কতটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয় বিজ্ঞানীদের কাছে।


    গত এক সপ্তাহের মধ্যে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কোভিডে। এর মধ্যে বড় অংশই ওমিক্রনের নতুন রূপে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

    গত এক সপ্তাহে সারা পৃথিবীতে ৭৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে করোনার কারণে। এই সংখ্যা কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে বিজ্ঞানীদের।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র বিজ্ঞানীরা বলছেন, এটি এড়িয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় একটাই- টিকাকরণ। আগামী দিনে কেমন গতিতে টিকাকরণ হচ্ছে, তার উপরেই নির্ভর করবে কোভিডের আরও একটি ঢেউ এসে পড়বে কি না। বা এসে পড়লেও সেটি কতটা মারাত্মক আকার নেবে, সেটিও নির্ভর করবে টিকাকরণের হারের উপর। এমনই বলছেন বিজ্ঞানীরা।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন