শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জমে উঠেছে একুশে বইমেলা

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন

    জমে উঠেছে একুশে বইমেলা
    জমে উঠেছে একুশে বইমেলা

    বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা কয়েকদিনের মাথায় বেশ জমে উঠেছে। বিশেষ করে শুক্রবার ছুটির দিনে এ মেলায় ক্রেতা-দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত।

    বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা শুরু হয় যথাসময়ের দুই সপ্তাহ পর। শুরুর প্রথম সাপ্তাহিক ছুটি ছিল গতকাল শুক্রবার। শুরুর প্রথম দিকে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও ছুটির দিনে জমে উঠেছে মেলা। শুক্রবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, দুপুর গড়ানোর আগেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলা প্রাঙ্গণে লেখক, প্রকাশক, পাঠক ও ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড়।

    এদিন বেলা ১১টায় উন্মুক্ত করা হয় মেলা প্রাঙ্গণ। সকাল থেকেই ধীরে ধীরে বইমেলা ঘিরে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর গড়াতেই সাধারণ ক্রেতা-দর্শনার্থী বইয়ের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন। চলমান করোনা পরিস্থিতির কারণে অনেককে তাড়াহুড়ো করে পছন্দের বই কিনে ফিরে যেতেও দেখা যায়। এর আগে যেসব হাতেগোনা দুই-একটা স্টলের নির্মাণকাজ শেষ হয়নি, ছুটির দিনের কথা মাথায় রেখে এরই মধ্যে তারাও স্টল প্রস্তুতের কাজ শেষ করেছেন। বিকাল শুরু হতেই দেখা যায় সোহরাওয়ার্দী উদ্যানের ২ নম্বর ফটকের প্রবেশমুখে ক্রেতা-দর্শনার্থীর দীর্ঘ সারি। মেলায় আসা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনেই ভেতরে প্রবেশ করেন।

    বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, মেলায় সর্বসাধারণের উপস্থিতি বাড়লেও সে তুলনায় বেচাকেনা বাড়েনি। অনেকেই স্টলগুলোতে গিয়ে বিভিন্ন লেখকের বই দেখে দুই-চার পৃষ্ঠা উল্টিয়ে বেরিয়ে আসছেন। কেউ কেউ দুই-একটা বই কিনে নিচ্ছেন। আবার অনেকের পছন্দের লেখকের বই এখনও মেলায় আসেনি। তারা অন্য লেখকের বই দেখছেন। পরে হয়তো পছন্দের বইগুলো সংগ্রহ করবেন। বিভিন্ন স্টলে বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য দিন বইমেলা দুপুর ২টায় খুলে দিলেও শুক্রবার ছুটির দিন উপলক্ষ্যে বেলা ১১টায় খোলে মেলার দ্বার। প্রকাশকরাও ছুটির দিন ঘিরে স্টলে বইয়ের সংখ্যা বাড়িয়েছেন। বিক্রয়কর্মীদের ভাষ্য সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি বাড়লেও সে তুলনায় বেচাকেনা বাড়েনি। তাদের প্রত্যাশা দিন যত গড়াবে বাড়তে থাকবে ক্রেতার সংখ্যা। বাড়বে বই বিক্রিও। শুক্রবার অমর একুশে বইমেলার চতুর্থ দিন মেলা চলে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় নতুন বই আসে ১৭৭টি।


    আজকের কর্মসূচি : আজ শনিবার অমর একুশে বইমেলার পঞ্চম দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৩টা বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী : উন্নয়নের নারী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন জোবাইদা নাসরীন। আলোচনায় অংশগ্রহণ করবেন ফওজিয়া মোসলেন এবং তাসমিমা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাছিমা বেগম এনডিসি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ১৯ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন