শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংসদের ১৫তম অধিবেশন শুরু আজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ নভেম্বর, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ন

    সংসদের ১৫তম অধিবেশন শুরু আজ

    চলতি সংসদের ১৫তম অধিবেশন বসছে আজ। করোনা স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। বছর শেষের এই অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা আছে বলে জানা গেছে।

    সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে ১৫তম অধিবেশন সংপ্তি হবে। শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। অধিবেশনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (এমেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার বহিঃ স্যা বিল-২০২১, মোংলা বন্দর কর্তৃপ বিল-২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১, বয়লার বিল-২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল-২০২১ এবং মহাসড়ক বিল-২০২১সহ কয়েকটি নতুন বিল উত্থাপন ও পাস হবে। এছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর, জরুরী জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তিসহ অন্যান্য কর্মসূচি থাকছে অধিবেশনে।

    অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বা দুই দিনের সাধারণ আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর এই আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭-এর আওতায় সাধারণ আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হবে। এ বিষয়ে সংসদে উত্থাপিত প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের সিনিয়র সদস্যরা ওই আলোচনায় অংশ নিবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

     এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। করোনাকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত মাত্র ৭ কার্যদিবসের এই অধিবেশন শুরু হয় ১ সেপ্টেম্বর।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর