শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক স্কুল খুলছে ১ মার্চ

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:২৮ অপরাহ্ন

    প্রাথমিক স্কুল খুলছে ১ মার্চ

    দেশের প্রাথমিক স্কুলগুলোতে সশরীরের ক্লাস শুরু হচ্ছে আগামী ১ মার্চ থেকে। তবে ক্লাস হবে সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

    এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতে আরও প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

    শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ক্লাস হবে আগের মতো স্বল্প পরিসরেই। আর যে শিক্ষার্থীরা করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে, তারাই কেবল শ্রেণিকক্ষে যাবে। বাকিদের দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত অনলাইন ও টেলিভিশনেই পাঠদান হবে।

    এদিকে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, প্রাথমিকে ক্লাস হবে সীমিত পরিসরে। অর্থাৎ প্রতিদিন প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে না। সপ্তাহের নির্ধারিত একেক দিন একেক শ্রেণির ক্লাস হবে। আবার সবই হবে স্বাস্থ্যবিধি মেনে। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এ ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:২৮ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:২৮ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:২৮ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:২৮ অপরাহ্ন