শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৬ অপরাহ্ন

    কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত
    কুমিল্লায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত

    কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চালক ও যাত্রীসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর  এ তথ্য জানিয়েছেন।

    নিহতরা হলেন- অটোরিকশাচালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল হোসেন, সাইফুল ইসলাম এবং অটোরিকশার যাত্রী আলমগীর হোসেন।

    ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, নিহতরা সবাই আশপাশের এলাকার বাসিন্দা। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। আমরা নিহতদের পরিবারকে খবর দিয়েছি।

    তিনি বলেন, কুমিল্লামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো দুইজন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০২:০৬ অপরাহ্ন