সৈয়দপুরে বাণিজ্যমন্ত্রী

রমজানে টিসিবির খাদ্যপণ্য পাবে এককোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন

রমজানে টিসিবির খাদ্যপণ্য পাবে এককোটি মানুষ
সৈয়দপুরে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, দেশ দ্রুতগিতে এগিয়ে যাচ্ছে। মানুষের অর্থনৈতির উন্নতি হচ্ছে। মানুষ উন্নত সুযোগ সুবিধা ভোগ করতে চায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। দেশের উত্তরাঞ্চল একসময় অবহেলিত ও দরিদ্র এলাকা নামে পরিচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদোগের ফলে এ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে। ব্যবসা-বাণিজ্যে উন্নতি হচ্ছে। দেশের উত্তরাঞ্চল এখন ঘুরে দাঁড়িয়েছে।  একসময় সৈয়দপুর বিমান বন্দরে কোন বিমান আসতো না, যাত্রি ছিল না। আজ সে বিমান বন্দরে দিনে ১৬টি ফ্লাইট যাতায়াত করছে। এ চাহিদা দিনদিন বাড়ছে। সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এর উদ্যোগে এয়ার লাউঞ্চ চালুর ফলে যাত্রীরা উন্নত সেবা গ্রহণের সুযোগ পেলো। যাত্রীরা এখন একটি উন্নত পরিবেশ সময় কাটাতে পারবে।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  বলেন, সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম কমে এসেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারনে বাংলাদেশে কিছু পাণ্যের উপর এর প্রভাব পরছে । বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি'র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক সেলে  বিক্রয় অব্যাহত রেখেছে।  আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবির মাধ্যমে দেশের এককোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী প্রদার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) নীলফামারী জেলার সৈয়দপুর বিমান বন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. এর উদ্যোগে স্থাপিত যাত্রীদের জন্য এয়ার লাউঞ্চ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিমান বন্দরে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এটি ১৬তম এয়ার লাউঞ্চ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারীর সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ খান, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল, নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন

 যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

যাত্রী পরিবহনে যে রেকর্ড গড়েছে শাহ আমানত বিমানবন্দর

১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন