শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সৌদিতে ট্রেনচালকের ৩০ পদে ২৮ হাজার নারীর আবেদন

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    সৌদিতে ট্রেনচালকের ৩০ পদে ২৮ হাজার নারীর আবেদন
    সৌদি নারী/ফাইল ছবি

    গাড়ির পর এবার ট্রেন চালাতে যাচ্ছেন সৌদি আরবের নারীরা।  সম্প্রতি দেশটিতে ৩০ জন নারী ট্রেনচালক নিয়োগের একটি চাকরির বিজ্ঞাপনে প্রায় ২৮ হাজার আবেদন জমা পড়েছে। এই এক ঘটনার চিত্রে রক্ষণশীল দেশটিতে নারীদের জন্য আরও সুযোগ তৈরির চাহিদার মাত্রা উঠে এসেছে।এর আগে ২০১৮ সালে প্রথম দেশটিতে নারীরা গাড়ি চালানোর অনুমতি পান।

    স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গত বুধবার জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষার দক্ষতার একটি অনলাইন মূল্যায়নের মাধ্যমে আবেদনকারীদের সংখ্যা প্রায় অর্ধেক কমানো গেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অন্যদের নিয়ে কাজ করা শেষ হবে।

    নির্বাচিত ৩০ নারীকে এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাঁরা মক্কা ও মদিনা শহরের মধ্যে বুলেট ট্রেন চালাবেন।

    রেনফে বলেছে, তারা সৌদি আরবে নিজেদর ব্যবসায় নারীদের জন্য সুযোগ তৈরিতে আগ্রহী। বর্তমানে সৌদি আরবে ট্রেন চালানোর জন্য ৮০ জন পুরুষকে নিয়োগ দেওয়া হয়েছে। আরও ৫০ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে। কিছুদিন আগেও সৌদি নারীদের কর্মক্ষেত্র শিক্ষক ও চিকিৎসাকর্মীর মতো কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল।

    সৌদি আরবের বর্তমান যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান অর্থনীতিতে বৈচিত্র্য আনতে গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ করেছেন (৩৩ শতাংশ)। নারীরা এখন এমন সব চাকরি করছেন, যেগুলো একটা সময় শুধু পুরুষ ও অভিবাসী শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল।

    কিন্তু সৌদি আরবে কর্মরত নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় এখনো প্রায় অর্ধেক। গত বছরের মাঝামাঝি পুরুষ কর্মী ছিল ৩৪ দশমিক ১ শতাংশ এবং পুরুষের তুলনায় নারীদের বেকারত্বের হার ছিল তিন গুণ বেশি।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন