শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষকের ফেসবুকে দেওয়া নিয়ে তোলপাড় রাবিতে

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন

    পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষকের ফেসবুকে দেওয়া নিয়ে তোলপাড় রাবিতে
    ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. ইসতিয়াক হোসেনের ফেসবুকে দেওয়া প্রশ্নপত্রের সেই ছবি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের মাস্টার্সের চলমান পরীক্ষার একটি কোর্সের প্রশ্নপত্র ওই বিভাগের এক শিক্ষক ফেসবুকে দিয়েছেন। ঘটনাটি ‘ভুলবশত’ ঘটেছে বলে ওই শিক্ষক জানিয়েছেন। বুধবার দুপুরের এ ঘটনায় অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

    বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. ইসতিয়াক হোসেনের ফেসবুকের স্টোরিতে ওই প্রশ্নপত্র দেখা যায়। ঘটনা জানাজানি হওয়ার পর তিনি সেটি সরিয়ে ফেলেন। ২৭ ফেব্রুয়ারি ওই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, এ ঘটনায় জরুরি সভা করে অনুষ্ঠেয় পরীক্ষাটি স্থগিত করেছি। ওই পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আমি অধ্যাপক ইসতিয়াক হোসেনের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ভুলবশত হয়েছে বলে তিনি জানিয়েছেন।


    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন সরকার বলেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি। বিভাগ থেকে জানানো হলে আমরা ব্যবস্থা নেব।

    এ বিষয়ে অধ্যাপক ইসতিয়াক হোসেন গণমাধ্যমকে বলেন, প্রশ্নপত্র মডারেশন নিয়ে দুইজন শিক্ষকের অন্যায়ের প্রমাণ রাখতে ছবিটি তুলেছিলাম। কিন্তু বুঝতে না পেরে ভুলবশত তা ফেসবুকের স্টোরিতে শেয়ার করে ফেলেছি। এভাবে অন্যের অন্যায় ধরতে গিয়ে নিজেই একটি অন্যায় করে ফেলেছি। এ বিষয়টি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৮ পূর্বাহ্ন