শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি
শিক্ষার্থী

করোনা পরিস্থিতিতে দীর্ঘ এক মাস বন্ধের পর ২২ ফেব্রুয়ারি খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রথমে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুল খুলবে আরও প্রায় দুই সপ্তাহ পরে। বুধবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এসব তথ্য জানান। বৃহস্পতিবার বেলা ১১ টায় ডাকা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী।

এর আগে বুধবার রাত ১০টা থেকে প্রায় এক ঘণ্টা করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।


পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা প্রথম আলোকে বলেন, সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সরকার চাইলে ২২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারে।


করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না। কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে গত রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এখন একটু খারাপ সময় গেলেও আমরা আশা করি, এ মাসের শেষের দিকে অবস্থার একটু পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব।’ সর্বশেষ বুধবার সকালেও শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এমাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:২৭ পূর্বাহ্ন