‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’

শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা মার্টিন

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৫ অপরাহ্ন

 শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা মার্টিন
সিয়াম আহমেদ ও রোজালিন দীপান্বিতা মার্টিন

এবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি বিজয়ী হয়েছেন। আর ‘গোর’ সিনেমায় অনবদ্য অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন রোজালিন দীপান্বিতা মার্টিন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত প্রথম সিনেমা। এতে সিয়াম আহমেদের বিপরীতে ছিলেন পরীমণি। ২০২০ সালের ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছিল।

এই আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন নির্মাতা।

এ বছর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন ফজলুর রহমান বাবু। ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয়ের সুবাদে পুরস্কারটি পাচ্ছেন তিনি। ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন অপর্ণা ঘোষ।

 




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৫ অপরাহ্ন

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৫ অপরাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৫ অপরাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৫ অপরাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:২৫ অপরাহ্ন