শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এক পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

    তামান্না আক্তার নূরাকে সমাজকল্যাণমন্ত্রীর অভিনন্দনপত্র

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০১ অপরাহ্ন

    তামান্না আক্তার নূরাকে সমাজকল্যাণমন্ত্রীর অভিনন্দনপত্র
    তামান্না আক্তার নূরাকে সমাজকল্যাণমন্ত্রীর অভিনন্দনপত্র

    গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার  শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তামান্না আক্তার নূরাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে অভিনন্দন পত্র দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

    ১৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত অভিনন্দন পত্রে সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী তামান্না আক্তারের উদ্দেশ্য বলেন, অদম্য ইচ্ছা শক্তি  থাকলে সকল প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধীতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে পিইসি, জেএসসি,  এসএসসির ন্যায় এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ প্রাপ্তি একটি অনন্য অর্জন।  এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে।

    যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক  অসিতকুমার সাহা অভিনন্দন পত্র তামান্নার হাতে তুলে দেন। তামান্নার উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে সমাজকল্যাণ মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলে মন্ত্রী আশ্বাস দেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০১ অপরাহ্ন