শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪০ অপরাহ্ন

    করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
    করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

    দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতাও। বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১৫ জন মারা গেছে। গতকালের চেয়ে আজ ১৯ জন কম মারা গেছে। গতকাল মারা গিয়েছিল ৩৪ জন। আজ ১৫ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

    গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জন। আগের ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৭৪৬ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৫৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ। আজ কমে হয়েছে ১২ দশমিক ২০ শতাংশ।

    দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ২২৫ জন। শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১৪ দশমিক ৮৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। গতকাল এই জেলায় ১৫ জন মারা গিয়েছিল।

    আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছে। তবে ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

    করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৮ দশমিক ৭৬ শতাংশ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪০ অপরাহ্ন