শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ নভেম্বর, ২০২৪ ০৭:৫৯ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরিনা খাতুন (২৬) নামে এক গৃবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জরিনা খাতুন ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। উপজেলার নাকাই ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

    স্বজনদের বরাতে হরিরামপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রশিদ জানান, চাকরির সুবাদে ঢাকায় একাই থাকতেন জরিনা খাতুনের স্বামী বেলাল হোসেন। কিন্তু জরিনার দাবী ছিল তাকেও ঢাকায় নিতে হবে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে পরিবারের সকলের অজান্তে জরিনা তার শয়ন ঘরে গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করে। বেলা সাড়ে ১২টার দিকে সন্তানদের কান্নাকাটি শুনে পরিবারের লোকজন জরিনার ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ নভেম্বর, ২০২৪ ০৭:৫৯ পূর্বাহ্ন