শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ নভেম্বর, ২০২৪ ০৮:৩৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা

    পিরোজপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান (২৮)কে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলর সহসভাপতি   মনির শেখ ও তার লোকজন। শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুনের ছোট ভাই আল ইমরান। 

    জানা যায়,  শুক্রবার দুপুরে জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। গেট থেকে ঢোকা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মনির শেখের সাথে ছাত্রদল নেতা আল ইমরানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মনির শেখ লোকজন নিয়ে স্টেডিয়ামের সমানে বসে আল ইমরানের উপর হামলার করে। এসময় লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে আল ইমরানের এক হাত ভেঙে ফেলে ও গুরুতর আহত করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা আল ইমরানকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

    জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন জানায়, সামান্য কথা-কাটাকাটির জন্য মনির লোকজন নিয়ে এ হামলা করে। 

    জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন জানান, যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। সামান্য বিষয়ে অমানবিক ভাবে  আল ইমরানকে পিটিয়ে আহত করেছে।
    এ বিষয়  কথা বলার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া অন্য কেউও এ বিষয় কথা বলতে রাজি হয়নি।

     পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ নভেম্বর, ২০২৪ ০৮:৩৩ পূর্বাহ্ন