শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে রবি মৌসুমে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে রবি মৌসুমে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 


    মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান সভায় অতিথি হিসাবে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।


    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহানসহ বিভিন্ন ইউনিয়নের বিএস ও সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।


    এসময় উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১১ হাজার ৭৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন, পেঁয়াজ খেসারি, অড়হড়, হাইব্রিড ধান, মুগ ও মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি প্রণোদনা পেয়ে উপজেলার কৃষকরা ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। প্রণোদনা পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদন খরচ কমছে। অপরদিকে বাড়ছে খাদ্যশস্যসহ বিভিন্ন প্রকার ফসলের উৎপাদন। সরকারের এই উদ্যোগকে কৃষকরা স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ নভেম্বর, ২০২৪ ০৯:৩৪ পূর্বাহ্ন