শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান খোদেজা বেগম রীনা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ নভেম্বর, ২০২১ ০৮:৪৭ পূর্বাহ্ন

    ৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান খোদেজা বেগম রীনা

    প্রতিদ্বন্দ্বী ৮ পুরুষ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খোদেজা বেগম রীনা। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন নির্বাচনের ভোটে তিনি জয় লাভ করেন।

    রীনা নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তাঁর প্রয়াত স্বামী মনিরুল আলম চৌধুরী ওই ইউনিয়নের দীর্ঘ সময়ের চেয়ারম্যান ছিলেন।

    গত বৃহস্পতিবার অনুষ্টিত দ্বিতীয় ধাপের নির্বাচনে খোদেজা বেগম রীনা চেয়ারম্যান নির্বাচিত হন বলে রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে নিশ্চিত করেছেন। তার বিজয়ে এলাকাবাসীর মধ্যে বেশ আনন্দ-উল্লাস বিরাজ করছে।

    জয়ী হয়ে খোদেস্তা বেগম রীনা বলেন, 'আমার জীবনে এটা বড় প্রাপ্তি হয়ে থাকবে যে, একজন নারী প্রার্থী হয়ে আমি আট পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছি। জনগণ ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের কথা আজীবন মনে থাকবে।'

    সূত্রমতে, এই ইউনিয়নের ১৬ হাজার ১২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৯০টি ভোট বাতিল হয়। নৌকা প্রতীক নিয়ে খোদেস্তা বেগম রীনা পাঁচ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ফ্যান প্রতীকে মো. ইউনুছ পেয়েছেন তিন হাজার ৪৩৫ ভোট।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ নভেম্বর, ২০২১ ০৮:৪৭ পূর্বাহ্ন