শিবগঞ্জে গরু বোঝাই কারিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

শিবগঞ্জে গরু বোঝাই কারিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

শিবগঞ্জে মোটরসাইকেলের সাথে গরু বোঝাই কারিমনের মুখোমুখি সংঘর্ষে  বিকাশ কোম্পানি কানসাট এলাকার ডিএসও    মোটর সাইকেল আরোহী আব্দুল ওহাব(২৩) নিহত। নিহত আব্দুল ওহাব হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপ রাজারামপুরগ্রামের সাইফুল ইসলামের ছেলে। আব্দুল ওহাবের সহকর্মী ফয়সাল আলি জানান ১৬ নভেম্বর শনিবার বিকাল আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে নিকাশ কোম্পানির  আব্দুল ওহাব কাজ শেষে কানসাট থেকে বাড়ি ফিরার পথে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকার কিয়া পেট্রোল পাৃ্পরে সামনে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই কারিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আদুল ওহাবি নহত হন। এঘটনার সত্যতা নিশ্চিত করে  শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো.আরমান আলি বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ  উপস্থিত হয়ে লাশ উদ্ধার  করেছে। কারিমণসহ চালক পলাতক। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৮ নভেম্বর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ নভেম্বর, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন