প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের তাগিদ স্থানীয় সরকার উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন

প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের তাগিদ স্থানীয় সরকার উপদেষ্টার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যথাযথভাবে এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়ন দ্রুততার সঙ্গে করতে হবে। 

তিনি বলেন, প্রকল্পের দীর্ঘসূত্রিতার ফলে উন্নয়ন সহযোগিরা নেতিবাচক ধারনা পোষন করেন, তারা আমাদের সঙ্গে কাজের উৎসাহ হারিয়ে ফেলে। কোনো কারণে প্রকল্প বাস্তবায়নে সময় বেশী লাগলে সেক্ষেত্রে উন্নয়ন সহোযোগিদের সঙ্গে সমন্বয় করে কাজ করা উচিত।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-’২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভূক্ত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন।

১৯টি দপ্তর সংস্থার মোট ২৩০ টি প্রকল্পের মধ্যে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প  ৬২টি, জিওবি অর্থায়নে ১৬৮টি প্রকল্প চলমান রয়েছে।

রাস্তা বা কালভার্ট এর কাজ করতে চাহিদা কিভাবে নিরুপণ করতে হয় জানতে চেয়ে তিনি বলেন, কনসালটেন্ট নিয়োগে সময়ক্ষেপন হয়, যার প্রভাব পড়ে প্রকল্প বাস্তবায়নে। কনসালটেন্ট নিয়োগে সংক্ষিপ্ত সময়ে কিভাবে করা যায় সে উদ্যোগ গ্রহণ করতে হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, যাদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্ত বৃথা যেতে দেবো না। নতুন দেশে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আমাদের সবার চেষ্টা থাকবে মানুষের আশার প্রতিফলন ঘটানো। 

এই মন্ত্রণালয়ের জনসম্পৃক্ততা বেশী, দায়িত্ব্ও বেশী উল্লেখ করে  তিনি সবাইকে গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান । 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো নজরুল ইসলাম। 

এছাড়াও সভায়  মন্ত্রণালয়ের উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৭ নভেম্বর, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৭ নভেম্বর, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন