শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত 

    ১৭ নভেম্বর, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ন

    পিরোজপুরে বাছাইকৃত ইমাম ও খতিবদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত 

    পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায়বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে দিনব্যাপী ইমাম ও খতিবদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    জাতীয় ইমাম সমিতির জেলা শাখার সভাপতি মুফতী মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও জাতীয় ইমাম সমিতির জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোঃ আবু নাছের।

    বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষ ও আইসিটি) মোঃ সাখাওয়াত হোসেন, পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মাদ মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।


    প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, ইতিপূর্বে আলেমদের উপর অনেক জুলুম করা হয়েছে, আপনাদের কথা বলতে দেয়া হয় নাই,  ওয়াজ মাহফিল বাধা দেয়া হয়েছে। 

     তিনি বলেন, আমার স্পষ্ট ঘোষণা এসব আর চলতে দেয়া হবে না। তিনি উপস্থিত ইমাম ও খতিবদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কারো বিরুদ্ধে যদি বিরুদ্ধে কোন মিথ্যা মামলা থেকে থাকে, আমাকে জানাবেন। আমি মামলা খারিজের প্রয়জনীয় ব্যবস্থা নেব। এখন থেকে আর এই ধরনের অন্যায় করতে দেয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, মানুষেরা ঈমামদের প্রতি আস্থা-বিশ্বাস রাখেন। তিনি বলেন, আপনারা ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক দমনে আমাকে সর্বাত্মক সাহায্য করবেন।

     এসময় উপস্থিত সকলকে তার মোবাইল নম্বর লিখিয়ে দেন।  তিনি বলেন, এই জেলায়  ১২ লক্ষ মানুষ পুলিশের সংখ্যা খুবই কম। কিন্তু এই ১২ লক্ষ মানুষই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন; যদি আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। তিনি  কর্মশালা থেকে অর্জিত জ্ঞান দিয়ে কাজ করলে এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করলে এই পিরোজপুরকে একটি আধুনিক সুন্দর পিরোজপুর হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় রাখেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ এম এ আব্দুল হান্নান, জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ ডাঃ এম এ সালাম, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল্লাহ্ আল-মামুন, ঝালকাঠি জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমূখ।
    মাওলানা মুফতি আব্দুল হালিম এর সমাপনী বক্তব্য এর পরে পিরোজপুর জেলা সহ সভাপতি মাওলানা মতিন ফারুকীর দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয় ।


    পিরোজপুর প্রতিনিধি

    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ নভেম্বর, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ন